September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আনাছুল হক, কক্সবাজার

কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, জাহাজে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জানা যায়, সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে হঠাৎ করে জাহাজটিতে আগুন লাগে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বড় একটি অংশ পুড়ে যায়।

নিহত কর্মচারীর নাম নুর কামাল। তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, উদ্ধার করা মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজে থাকা ১৯৪ জন যাত্রীর একাংশকে ধারণক্ষমতা অনুযায়ী অন্য জাহাজে করে সেন্টমার্টিন পাঠানো হয়েছে। বাকি যাত্রীরা আগামীকাল গন্তব্যে যাবেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন সাতটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ