September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনের নলিয়ানে হরিণের মাংস ও ফাঁদসহ ২ জন শিকারিক আটক; কোস্ট গার্ড

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড

শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের পরিচয়:

১। মোঃ আবু মুসা, পিতাঃ আজিবর মোল্লা, গ্রামঃ ০৬ নং কয়রা, পোস্টঃ কয়রা, থানাঃ কয়রা, জেলা খুলনা,

২। মোঃ ইমরান হোসেন,পিতাঃ জিযারুল ইসলাম, গ্রামঃ ০৬ নং কয়রা, পোস্টঃ কয়রা, থানাঃ কয়রা, জেলাঃ খুলনা।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ