September 15, 2026, 7:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বে সমাদৃত ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে আজ (২৭ ডিসেম্বর) শনিবার, অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ।

বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন।

এতে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম, এসএম মোরশেদুল আমীন, কাজী মুহাম্মদ হারেজ, আসগর আলী, আমীর খসরু এবং “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ নুরুল হুদা মেম্বার, মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ