September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় রাস্তার অতিরিক্ত মাটি সরানোর জের ধরে মারপিট ও দোকান লুটপাট

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

রাস্তার অতিরিক্ত মাটি সরানোর জের ধরে দোকান ভাংচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শারীরিকভাবে অসুস্থ নজরুল ইসলাম সরদার ও তার প্রতিবন্ধী ছেলে ইসমাইল হোসেনকে বেধড়ক মারপিট করা হয়। 

গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার চককাওয়ালী বটতলা থেকে কানুয়ারডাঙ্গা রাস্তার মাঝে কানাদীঘির পাশে অতর্কিত ভাবে জাকির হোসেন (৪৫) এর নেতৃত্বে হামলা করে ছাত্রলীগের সক্রিয় সদস্য আজগার হোসেন(২৯), নাজমুল হোসেন (৩২), নাজমা বেগম (৩৫), জাকিয়া সুলতানা (২২) আক্রমণ করে। এসময় হামলাকারীরা রড, লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে নজরুল ইসলামকে।

চেচামেচির শব্দ শুনে ইসমাইল হোসেন (১৭) মানসিক ভাবে প্রতিবন্ধী (নজরুল ইসলামের ছেলে) মনজিলা বেগম, আনজিরা বেগম ঘটনাস্থলে এসে তাদের কাছ থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাদেরকেও মারপিট করে আটকে রাখে।

ঘটনার পূর্বের দিন জাকির হোসেন পাশের বাড়ি থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহরিয়ার হোসেন সৈকত(২৭) ও আ.লীগ নেতা শফিকুল ইসলাম (৫২) ডেকে নিয়ে আসেন শফিকুলের নেতৃত্বে সৈকত এবং তার ছেলে তরিকুল ইসলাম (২৭) দোকান থেকে নজরুল ইসলাম ও তার প্রতিবন্ধী ছেলে ইসমাইলকে প্রচন্ড মারধর করে। দোকান ভাংচুর, লুণ্ঠনকরে নগদ অর্থ নিয়ে যায়।

এ বিষয়ে এসআই মনির জামান বলেন, উক্ত হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে তারা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ