September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে নানা আয়োজনে ক্রিসমাস ডে উদযাপিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নানা আয়োজনে উদযাপিত হলো খিস্ট্রান ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড় দিন (ক্রিসমাস ডে)।

বৃহস্পতিবার দিনটি উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্থানে বাড়ির সামনে দেখা যায় স্টার-ক্রিসমাস ট্রি আকৃতির আলোকসজ্জা। সন্ধ্যায় চার্চে উপহার বিনিময়সহ নানা আনুষ্ঠানিকতাও পালন করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই রাজবাড়ী জেলা শহরে অবস্থিত সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চে কীর্তন ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয়। এরপর চার্চে আগত ভক্তবৃন্দ এ বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করেন ।  প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলেন তারা। প্রার্থনা পরিচালনা করেন, রাজবাড়ী সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার ।

প্রার্থনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ – বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান প্রমুখ।

এরপর সকাল সাড়ে ৯ টার দিকে অনুষ্ঠিত হয় কেক কাটা পর্ব। উদযাপনের কেক এবং চকলেটগুলো অতিথিসহ চার্চে উপস্থিত সকলের মাঝেই বিতরণ করা হয়।

রাজবাড়ী সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চের যাজক ও রাজবাড়ী খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি জেমস হালদার বলেন, ‘বড়দিন আমাদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের দিনে আমাদের প্রার্থনা হলো, পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ