September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে কচুয়ায় বড়দিন উদযাপন

তরফদার রবিউল ইসলাম

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে। উৎসবে শিশুসহ খ্রীস্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষের অংশ গ্রহণ দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ লুথারেন চার্চ মিশনের আয়োজনে দিনভর কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে বড়দিন উদযাপন করা হচ্ছে।

এ উদযাপন অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কাটা, ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও চার্চে ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন হচ্ছে। চার্চে রং-বেরং এর ষ্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবারের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লুথারেন চার্চের বিসব মনতোষ ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন, রেভারেন নহিমিয় বিশ্বাস ও কচুয়া লুথারেন চার্চ মিশনের দায়িত্ব প্রাপ্ত পালক উথান হালদার।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান চার্চ পরিদর্শন করেন ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ