October 30, 2026, 10:54 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

নোয়াখালীতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সমৃদ্ধি কর্মসূচির আওতায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উপজেলার আবদুল্যাহ মিয়ারহাট কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দৌড়, মিনি ম্যারাথন, প্রবীণদের ফুটবল, পিলো পাসিংসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবদুল্যাহ মিয়ারহাট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী বাটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো. ইয়াছিন রুবেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আহসানুল করিম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর মো. জিহাদুল ইসলাম মামুন, আবদুল্যাহ মিয়ারহাট কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন বাহার মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দ্বীপ উন্নয়ন সংস্থা (ডিইউএস) এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ