October 31, 2026, 3:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মিথ্যা ধর্ম অবমাননা অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের স্মরণে রাউজানে প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত দীপু চন্দ্র দাসের স্মরণে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন ও বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাউজান সর্বজনীন রাস বিহারী ধাম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শুরুতে শহীদ দীপু চন্দ্র দাসের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, মিথ্যা মামলার অভিযোগে একজন নিরপরাধ মানুষকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তাদের অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে মানবাধিকার ও আইনের শাসন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

উল্লেখ্য, দীপু চন্দ্র দাস বাতড্যাল ইউনিয়নের একজন সাধারণ মানুষ ছিলেন। ময়মনসিংহে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে মব সন্ত্রাসের শিকার হয়ে তাঁর মৃত্যুর ঘটনা দেশজুড়ে মানবাধিকার সচেতন মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ