September 15, 2026, 7:23 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের বাড়ীতে জেলা প্রশাসক সাইফুর রহমান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহের ভালুকায় দূর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাড়িতে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ২২ ডিসেম্বর তার পরিবারের লোকজনদের সাথে সাক্ষাৎ করেছেন।

জেলা প্রশাসক হতভাগা দীপু দাসের শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহত দীপু চন্দ্র দাসের অসহায় পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তাসহ সেলাইমেশিন ও শীতবস্ত্র প্রদান করেছেন।

এ সময় তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ নাজমুস ছালেহীনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গার্মেন্টস কর্মী অসহায় দীপু চন্দ্র দাসকে মারধর করে হত্যার পর উলঙ্গ করে গলায় দড়ি বেঁধে মৃতদেহ গাছে ঝুলিয়ে লাশে আগুন লাগিয়ে পুড়িয়ে উল্লাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ