ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ এলাকায় আজ সোমবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি (SRB) ইটভাটায় অভিযান চালিয়ে এর মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।
এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।