October 31, 2026, 1:03 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক’র এজেন্ট শাখা উদ্বোধন

তালা প্রতিনিধি

তালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি (এজেন্ট) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

তালা হাসপাতাল রোডের সোনালী ব্যাংকের নিচ তলায় ব্যাংকটির তালা শাখা সোমবার (২২ ডিসেম্বর) সকালে উদ্বোধন হয়।

এউপলক্ষ্যে এক অনুষ্ঠান ব্যাংকের তালা এজেন্ট এস. এম. মশিয়ার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখা ব্যবস্থাপক হাওলাদার আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক ও উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির শাওন।

সাংবাদিক কামরুজ্জামান মিঠু’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, ব্যবসায়ী আব্দুল হাই, মো. ইদ্রিস হোসেন, আব্দুস সবুর মিঠু এবং আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. তাওহিদুর রহমান।

সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের তালা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এবং সাংবাদিকসহ সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ