July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় কালীগঞ্জ বাজারের এফ এম জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একজনকে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় অপর একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এতে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার টাকা। অভিযানে কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আলামিন ভূইয়া।

কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম. কামরুল ইসলাম জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ