September 16, 2026, 12:05 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না; শুভেন্দুর হুমকি

আর্ন্তজাতিক ডেস্ক

ভারতীয় ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকালে শুভেন্দু বলেছেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবার (২০ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা তাদের (হাইকমিশন) এখানে বসতে দেব না। তাদের এটি তালাবদ্ধ করতে হবে। ২৪ ডিসেম্বর সীমান্তে ১ ঘণ্টা অবরোধ থাকবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবার এখানে (আবারও) প্রতিবাদ করব।’

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ২ হাজার বিজেপি কর্মী রাস্তায় বসে স্লোগান দেন। দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন। বিক্ষোভকারীরা এই ঘটনাকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে বর্ণনা করেন।

শুভেন্দু বলেন, বাংলাদেশে ‘এই হামলা যদি না থামে, তবে আগামী ২৬ ডিসেম্বর ১০ হাজার মানুষ নিয়ে আবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভে ফিরব। ২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে হিন্দু সংগঠনগুলো নির্দিষ্ট সময়ের জন্য রাস্তা অবরোধ করবে।’

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভ চলাকালীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও দাহ করেন করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ