October 31, 2026, 9:47 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আগরতলা ও শিলিগুড়ি ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আর্ন্তজাতিক ডেস্ক

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দীপু চন্দ্র দাসের মৃত্যুর পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে।

এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

কলকাতাতে অবশ্য এখনও বাংলাদেশের ভিসা অফিস চালু রয়েছে বলে জানাচ্ছে উপদূতাবাসের সূত্রগুলি।

ওই সূত্রগুলি বলছে শিলিগুড়িতে বেসরকারি একটি সংস্থা বাংলাদেশ উপদূতাবাসের হয়ে ভিসার আবেদন গ্রহণ করত। কিছু বিক্ষোভকারী ওই বেসরকারি সংস্থার এক নারী কর্মীকে হুমকি দেওয়ার পরে ওই সংস্থাটি সাময়িকভাবে তাদের কাজকর্ম বন্ধ রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ