September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫-এ সাফল্য: মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান চ্যাম্পিয়ন

মাভাবিপ্রবি প্রতিনিধি

ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫-এর মিনি- এসে প্রতিযোগিতাতে ১৯–২৪ বছর বয়সী (গ্রুপ–C) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (FTNS) বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান। মাভাবিপ্রবি থেকে তিনিই একমাত্র যিনি উল্লেখ্য ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন।

গত ২১ ডিসেম্বর, রবিবার, আইএনও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে।

এবারের ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়
“Making Local Food System Nutrition Sensitive and Adolescent Friendly”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে।

উক্ত প্রতিপাদ্যের আলোকে আয়োজিত আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাগুলোর মধ্যে মিনি-এসে ক্যাটাগরিতে ইসরাত জাহান তার বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও বাস্তবভিত্তিক উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেন।
তার লেখায় স্থানীয় খাদ্যব্যবস্থাকে পুষ্টি-সংবেদনশীল করার উপায়, কিশোর-কিশোরীদের পুষ্টি উন্নয়নের গুরুত্ব এবং টেকসই খাদ্যব্যবস্থার প্রয়োজনীয়তা সুস্পষ্টভাবে উঠে আসে, যা তাকে এই ক্যাটাগরিতে বিজয়ী হতে সহায়তা করে।

তিনি জানান-
“এই অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াড ২০২৫-এর মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও পুষ্টি ও খাদ্যব্যবস্থার উন্নয়নে কাজ করে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে চাই।”

এই সাফল্য মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের জন্য এক গৌরবময় অর্জন। তার এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ