September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভদন্ত তিলোকানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম সম্মানিত ধর্মগুরু ভদন্ত তিলোকানন্দ মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর ধর্মীয় আবহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনের শুরু থেকেই বৌদ্ধ ধর্মীয় বিধান অনুযায়ী সূত্র পাঠ, প্রার্থনা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রয়াত এই মহান ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে ভিক্ষু সংঘ ও অসংখ্য ধর্মপ্রাণ অনুসারীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল শান্ত, সংযত ও মর্যাদাপূর্ণ পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান ও মিনহাজ মুর্শিদ। এ ছাড়া পার্বত্য ভিক্ষু সংঘের বিভিন্ন বিহারের ভিক্ষুগণ, কেন্দ্রীয় ভিক্ষু সংঘের মহাথেরসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের উপ-সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকর মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ভদন্ত তিলোকানন্দ মহাথেরের ধর্মীয় সাধনা, মানবসেবায় অবদান এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

আজ বিকাল ৩টায় ভদন্ত তিলোকানন্দ মহাথেরের পবিত্র মরদেহ নিয়ে গাড়ি টানা (রথযাত্রা) অনুষ্ঠিত হয়। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বিপুলসংখ্যক ভিক্ষু, ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সার্বিকভাবে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি ধর্মীয় মর্যাদা ও যথাযথ সম্মানের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ