July 25, 2026, 4:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ক্যান্সার আক্রান্ত সন্তানকে বাঁচাতে হতভাগ্য পিতার আকুল আবেদন

তালা প্রতিনিধি

সকলের সামান্য সহযোগীতার বিনিময়ে বেঁচে যেতে পারে মজনু মোড়ল। ফুটফুটে শিশু সন্তানের পিতা হতদরিদ্র মজনু মোড়ল ক্যান্সার আক্রান্ত। আর মাত্র ৫ লক্ষ টাকা যোগাড় হলেই মজনু মোড়লের চিকিৎসা পুরোপুরি শুরু হবে। কিন্তু বহু চেষ্টা করেও এই অর্থ যোগাড় করতে পারছেনা মজনুর পুরো পরিবার।

যেকারনে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মজনু মোড়ল দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে! ক্যান্সার আক্রান্ত মজনু মোড়ল (২৬) তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের আহম্মদ আলী মোড়লের ছেলে।

শবজি ব্যবসায়ী হতভাগ্য পিতা আহম্মদ আলী মোড়ল বলেন, তার ছেলে মজনু মোড়ল হাজরাকাঠি বাজারে চায়ের দোকান চালিয়ে সংসার চালান। তার স্ত্রী সহ ১টি ফুটফুটে শিশু সন্তান রয়েছে। চায়ের দোকান চালিয়ে তাদের সংসার মোটামুটি ভাবে চলে আসছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে মজনু অসুস্থ্য হতে থাকে।

এজন্য বিভিন্ন স্থানে ডাক্তার দেখানোর পর একপর্যায়ে গত ১ মাস আগে তার পায়ুপথে ক্যান্সার ধরা পড়ে। তখন থেকে বাড়ির গরু-ছাগলসহ যা কিছু সম্পদ ছিল সবকিছু মিলিয়ে ২লাখ টাকা মতো বিক্রি করে মজনুকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ডা. আব্দুস সালাম’র তত্ত¡াবধানে চিকিৎসা করানো হচ্ছে। ডাক্তার বলেছেন, মজনু মোড়লকে কেমো সহ অন্যান্য চিকিৎসা করিয়ে সুস্থ্য করতে হলে এখনও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা তাঁর পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছেনা।

একারনে সন্তানকে বাঁচানোর জন্য হতভাগ্য দরিদ্র পিতা আহম্মদ আলী মোড়ল সমাজের দানশীল মানুষদের নিকট সাহায্য-সহযোগীতা কামনা করেছেন। মজনু মোড়লকে সাহায্য করার জন্য ০১৯৯৬৩৯৩৪৮৫ (নগদ একাউন্ট) যোগাযোগ করার জন্য পিতা আহম্মদ আলী সকলের নিকট আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ