September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

৬ দফা দাবি আদায়ে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নিয়োগ বিধি সংশোধন, ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সোনাইমুড়ী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষ টালবাহানা করছে। বছরের পর বছর তাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে রাখা হয়েছে। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সংযোজন, ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এই ৬ দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেয় তারা। এ সময় সোনাইমুড়ী উপজেলাধীন ১০ ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা আন্দোলনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জাতীয় শহীদ মিনার থেকে এ আন্দোলন শুরু করে সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্য সহকারীরা। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সোনাইমুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও কিছুই কার্যকর করেননি। ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সংযোজন, ১৪ তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ