July 25, 2026, 9:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ -মিয়া গোলাম পরওয়ার

তরফদার রবিউল ইসলাম

সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ -মিয়া গোলাম পরওয়ার
দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৮ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন পত্রের মাধ্যমে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে তৌহিদী ইসলামপ্রিয় জনতার নামজুড়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় অপতৎপরতার নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস স্বাক্ষী, এ দেশে মুসলিমসহ সকল ধর্মের মানুষ ধর্মীয় অধিকারসহ সকল নাগরিক অধিকার ভোগ করে আসছে। প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্ম বিনা বাধায় শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।”
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী ইসলামী রাজনৈতিক দল। আমরা ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ সকল মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি ও সকল ধর্মের মানুষের প্রতি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে যে, দেশের সকল নাগরিকের ধর্মীয় অধিকারসহ তাদের জানমাল, ইজ্জত-আব্রু ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ