July 25, 2026, 9:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজাপুরে হাবিবুর রহমান সেলিম রেজার ভাই খলিলুর রহমান ইন্তেকাল করেছেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

রাজাপুরে হাবিবুর রহমান সেলিম রেজার ভাই খলিলুর রহমান আর নেই, জানাজায় মানুষের ঢল,পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন।

ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. রফিজ উদ্দিন হাওলাদারের বড় ছেলে এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান (অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা যায়, তিনি বুধবার ভোর ৪ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ ১৭ ডিসেম্বর বুধবার বাদ আছর শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।তার জানাজায় ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল,জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদী,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত,রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড তালুকদার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড নূর হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিতি ছিলো। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ