September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন বড়দিন উপলক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশ সুপারের গীর্জা পরিদর্শন

তরফদার রবিউল ইসলাম

আসন্ন বড়দিন উপলক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশ সুপারের গীর্জা পরিদর্শন।

আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম বাগেরহাট সদর থানাধীন খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাইকেল মারিয়া পল্লী এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জা ও সংলগ্ন বাসাবাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বাগেরহাট জনাব মোঃ শামীম হোসেন, অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর থানা জনাব মোঃ মাসুম খাঁন, ইন্সপেক্টর (অপারেশন), বাগেরহাট সদর মডেল থানা জনাব মোঃ শহিদুল ইসলাম এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জার ফাদার ডমেনিক হালদারসহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এ সময় পুলিশ সুপার মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদক সমাজের সবচেয়ে বড় শত্রু। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং কেউ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, আসন্ন বড়দিন উৎসব যেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মহোদয় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাগেরহাট জেলা পুলিশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর—এ মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ