September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির (২৫-২৬) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে । এতে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ সভাপতি ও দৈনিক মানবজমিন ও সময় তরঙ্গের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সমিতির সদস্যদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সুজন চন্দ্র দাস, সহ-সম্পাদক পদে ডেইলি অবজার্ভার প্রতিনিধি ইসরাত জাহান, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আলিফ মিয়া,কার্যকরী সদস্য পদে মজলুমের কন্ঠ প্রতিনিধি আল-সাদিদ খান শুভ ও দৈনিক লোককথার প্রতিনিধি হাসিব ইবনে মামুন প্রিন্স মনোনীত হয়েছেন।

সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সবসময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে করতে চাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্য দেশ-বিদেশে, বিশ্বের দরবারে তুলে ধরবো।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বলেন,

“ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। সঠিক ও ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে তথ্যভিত্তিক যোগাযোগের সেতুবন্ধন তৈরি করতে আমরা সচেষ্ট থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ