July 25, 2026, 9:52 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহীর দূর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অভিযান

সিহাব আলম সম্রাট, রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জনসাধারণের প্রশংসা কুড়াচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু।

রবিবার (১৪ ডিসেম্বর) সরকারি বিধিমালা অমান্য করে তিন ফসলি জমি ও সরকারি খাস জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রবণতা রোধে তার নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

দুর্গাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করছেন। অবৈধভাবে পুকুর খননের অভিযোগ পাওয়া মাত্রই ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযানের মাধ্যমে ভেকু মেশিন জব্দ ও ভেঙে ফেলা হচ্ছে। একাধিক অভিযানে অবৈধ খনন কার্যক্রম বন্ধ করে ভূমির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পুকুর খননের ফলে যেমন কৃষি উৎপাদন ব্যাহত হয়, তেমনি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়—এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তার এ ধরনের সাহসী ও ধারাবাহিক উদ্যোগে কৃষক, সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দুর্গাপুর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার ভূমিকা ইতোমধ্যেই দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু বলেন,তিন ফসলি জমি কেটে পুকুর খনন বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছি,এটা স্থায়ীভাবে বন্ধের জন্য আমরা মামলাও দায়ের করেছি,আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে দিক নির্দেশনা দিবে আমি এটা স্থায়ী ভাবে বন্ধের জন্য সে পদক্ষেপ গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ