September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান আহত

আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারার তরুন সাংবাদিক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মিজানুর রহমান ঢাকা থেকে প্রকাশিত সরকারি নিবন্ধন কৃত “অগ্রযাত্রা প্রতিদিন” পত্রিকায় কর্মরত আছেন।

রবিবার সকাল ৯.৩০ মিনিটে নিজ বাসা থেকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথে শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া সরকারী মেডিকেলের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় সাংবাদিক মিজানুর রহমান গুরুত্ব আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তার বাম হাতের তালুতে ৩ টি সেলাই সহ ডান পায়ের দুটি অংশে গুরুত্বর ক্ষত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি। রাজশাহী জেলা সহ বাগমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান।

আহত সাংবাদিক মিজানুরের সুস্থতা কামনা করছেন,অগ্রযাত্রা প্রতিদিন পরিবার,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও বাগমারায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ