October 31, 2026, 3:17 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দেলদুয়ারে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. মনির হাসান, টাঙ্গাইল দেলদুয়ার প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে বেসরকারি সংস্থা একশন ফর আন্ডার প্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)-এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বারপাখিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক শীতার্থ নারী-পুরুষের মাঝে কম্বল, চাঁদরসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংস্থার পরিচালক সাহেলা পারভীন নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন,
“মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। শীত মৌসুম এলেই আমরা গরিব ও অসহায় শীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতি বছরই এ ধরনের কর্মসূচি একাধিকবার বাস্তবায়ন করা হয়। টাঙ্গাইল নয় দেশের বিভিন্ন জেলায় আমরা দুস্থদের পাশে দাঁড়িয়ে থাকি ”।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ