October 30, 2026, 9:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।

জেলার স্থানীয় ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের পিটিআই গেটের সামনের মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রানা একাদশ দল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জাম  (ঈসা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্যাবিনেট সদস্য  মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য মনির হুসেন, সাংবাদিক মামুন সরকার,

অনুষ্ঠান শেষে  অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন  সমাজ সেবক মাসুদ রানা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।

প্রধান অতিথি বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সমর্থন করে যাব।

বিশেষ অতিথি বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরো যেন সুন্দরভাবে খেলা উপহার দেন এই কথা ব্যাক করেন।

সমাজ সেবক মাসুদ রানা বলেন  খেলাধুলাকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ