September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন; ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে গেলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর গণমানুষের মানবিক নেতা ডা. শফিকুর রহমান। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।
ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে আসার সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এই জাতীয় ঘটনাকে কোনভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এবং এই ঘটনার পিছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।
আমীরে জামায়াতের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ