October 31, 2026, 9:46 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মাভাবিপ্রবির ১৮ তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) র‍্যালির মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন বলেন,সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে যাওয়ার প্রবেশ মুখ এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান। এই প্রবেশ মুখটাকে আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আমাদের এই বিদায় ব্যাচের ছাত্র-ছাত্রীদের জীবনে একটি চিরস্মরণীয় দিন হয়ে থাকবে। আমি সেই শুভ কামনা করছি। আমি শুভকামনা জানাচ্ছি সেই সকল শিক্ষার্থীদের যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধর, আমি শুভকামনা জানাচ্ছি সেই সকল শিক্ষার্থীদের যারা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা জানি শিক্ষা সংস্কৃতি গবেষণা উদযাপনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গিয়েছে।


তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ছিলো র‍্যালি ও কালার ফেস্ট দ্বিতীয় দিন রয়েছে বৃক্ষ রোপন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তৃতীয় দিন দেশের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে ব্যান্ড সঙ্গীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ