তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান’র সভাপতিত্বে মতবিনিময় সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ওসি শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, শিক্ষক এবং সুশীল সমাজ সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা- তালার জলাবদ্ধতা নিরসন, তালা সদরকেত পৌরসভায় উন্নীত করা, অনলাইন জুয়া ও মাদক রোধসহ তালা উপজেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরেন।