September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে ভ্যাট দিবস উদযাপন ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন

যশোর প্রতিনিধি

‘সময় মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ভ্যাট সপ্তাহ’।

এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কমিশনারেট প্রাঙ্গণে একটি সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল যশোরের কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদানকে সর্বাধিক বলে উল্লেখ করেন। ভ্যাটের প্রবৃদ্ধিকে অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক হিসেবে উল্লেখ করে তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ বলেন, ২০১৩ সাল থেকে সরকার নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করে আসছে। যার লক্ষ্য ভ্যাট ব্যবস্থায় সার্বিক সচেতনতা বৃদ্ধি করা।

তিনি উল্লেখ করেন, অনিবন্ধিত প্রতিষ্ঠান, অটোমেশনে ঘাটতি, রেয়াত- শৃঙ্খলার অসংগতি এবং ই- কমার্স থেকে ভ্যাট আহরণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যশোর কমিশনারেট রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই- রিটার্ন, ই- রিফান্ড, ই- অডিট, ই- পেমেন্ট, ইএফডি ও ভ্যাট স্মার্ট চালানের মতো আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার সুবিধা ব্যবহারে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই।

অনুষ্ঠানে যশোরসহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা ভ্যাট সংক্রান্ত প্রতিবন্ধকতা উপস্থাপন ও তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। মূল প্রবন্ধ পাঠ করেন যশোর কমিশনারেটের যুগ্ম কমিশনার মারুফুর রহমান।

সহকারী কমিশনার পিয়াল দত্ত’র পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ও শিলা দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ