September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেয়েকে বাঁচাতে মায়ের আকুতি, ৩ লাখ টাকা টাকা হলে বাঁজবে একমাত্র মেয়ে

যশোর প্রতিনিধি

ছোট্ট সোনা মনি তাসমিয়া রাফা। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। মাত্র ১০ মাস ২০ দিন বয়স। জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত তাসমিয়া। তার হার্টে ছিদ্র। হার্টের পাশাপাশি লান্স ও ফুসফুসেও সমস্যা।

ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তাসমিয়াকে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার শাহরিয়ার হুসেন ও ডাক্তার আতাউল হক ৬ মাস চিকিৎসা দেয়ার পরে তাসমিয়াকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করেন। তারা বলেন তাসমিয়াকে শুধু ওষুধের সাহায্যে সুস্থ্য করা যাবে না। তাকে ওপেন হার্ট সার্জারী করা লাগবে।

হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর সেখানকার ডাক্তার ইলিয়াস পাটোয়ারী জানান তাসমিয়াকে আড়াই মাসের মধ্যে ওপেন হার্ট সার্জারী করাতে হবে। না করলে শিশুটিকে বাঁচানো যাবে না। এতে খরচ পড়বে আড়াই লাখ টাকা ও আনুষাঙ্গিক আরো ৫০ হাজার টাকার প্রয়োজন।

তাসমিয়ার বাবা মা খুবই গরীব মানুষ। এতটাকা যোগাড় করার সামর্থ্য তাদের নেই। তারা মেয়েটিকে বাঁচাতে বিত্তবান ও দানশীল ব্যাক্তি সহ দেশ বিদেশে সকলের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তাসমিয়ার মা রোকেয়া সুলতানা। তাদের বিকাশ, রকেট ও নগদ একাউন্ট নম্বর ০১৭৯৭ – ৮৭১৬৮৪।

তাসমিয়ার বাবা আহসান হাবিব, মা রোকেয়া সুলতানা। গ্রাম কালিয়ানী উপজেলা শার্শা, জেলা যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ