September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সময় কাটাতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ; আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুলের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আল্লাহ তায়ালার মেহেরবাণীতে ঘটনার দিনই সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল এবং নিহতদের পরিবার ও মারাত্মকভাবে আহতদের খোঁজখবর নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমার ব্যক্তিগত অসুস্থতাসহ নানা কারণে সবার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া সম্ভব হয়নি। আল্লাহ তায়ালা আমার এই দুর্বলতাকে ক্ষমা করুন।

আজ সেই সব সম্মানিত পরিবার ও আহতদের সঙ্গে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে তাঁদের সাথে সময় কাটানোর সুযোগ হয়েছে। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি— যারা নিহত হয়েছেন, তাঁদের তিনি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকাম দান করুন।

আর যারা আহত হয়েছেন , তাঁদের তিনি পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। যেসব পরিবার এখনো শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, আল্লাহ তায়ালা তাঁদের উত্তম ধৈর্য ধারন করার ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ