September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুণ্যের প্রতিশ্রুতি—বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রবিবার (৯ ডিসেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ভদ্র সেন চাকমা সভাপতিত্ব করেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হামিদ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব আমেনা মারজান প্রধান অতিথি হিসেবে এবং বাঘাইছড়ি থানার নবাগত অফিসার-ইন-চার্জ জনাব নাসির উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সুশাসনকে দুর্বল করে এবং সমাজে বৈষম্য বাড়ায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় সরকার ও প্রশাসনের প্রতিটি স্তরে সৎ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তাঁরা।

সভায় আরও বলা হয়—বিদ্যালয়, কলেজ, ধর্মীয় উপাসনালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত কুইজ, বিতর্ক, আলোচনাসভা ও কর্মশালা আয়োজন দুর্নীতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যেকোনো অনিয়ম বা অপচয় দেখলে নির্ভয়ে রিপোর্ট করার সামাজিক পরিবেশ গড়ে তোলা এবং দুর্নীতিবাজদের সামাজিক বয়কট করার ওপরও জোর দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন— উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, বাঘাইছড়ির স্থানীয় কমিশনার সুনন্দা তালুকদার, জামায়াতে ইসলামী বাঘাইছড়ির আমীর হাজী মো. কবির আহম্মদ, পৌর বিএনপি বাঘাইছড়ির সভাপতি নিজাম উদ্দিন বাবু, এবং শিজক কলেজের অধ্যক্ষ সুবাস দত্ত চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ