July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

খুলনায় ‘টেকসই বাগদা চিংড়ি চাষে চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনায় ‘টেকসই বাগদা চিংড়ি চাষে চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এক কর্মশালা মঙ্গলবার (০৯ ডিসেম্বর) নগরীর শ্রীম্প টাওয়ারে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারী প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (এফপি-বিপিসি) অর্থায়নে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সহ-সভাপতি ও খুলনা অঞ্চল প্রধান শেখ কামরুল আলম, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারী প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (এফপি-বিপিসি) সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ।

কর্মশালায় মুল পেপার প্রেজেন্টেশন করেন ফোয়াবের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মনির। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা করেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)’র সচিব এসএম বাবরের উপস্থাপনায় বক্তৃতা করেন ফোয়ারের খুলনা জেলা আঞ্চলিক কমিটির আহবাহক জসিম উদ্দিন খাজা, সদস্য সচিব মোঃ আলী হোসেন, ইকবাল হোসেন বিদ্যুৎ, রবীন্দ্রনাথ বিশ্বাস, পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষী শেখ শাকিল হোসেন, চিংড়ি ব্যবসায়ী ইফতেখার আলম, অহিদুল হক, চিংড়ি খামারি আলমগীর হোসেন, সৈয়দা রেশমি আহমেদ, বুলু রাণি মন্ডল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দূষিত ও জীবানুমুক্ত পোনা চাষ করতে হবে। ভালো টেকনোলজি, ঘের, গুণগত মানসম্পন্ন পোনা ও ভালো মানের খাবার থাকলে উৎপাদনও বেশি হবে। এসব কিছু করতে হলে নিজের মত করে করলে হবে না, সমন্বিত উদ্যোগ নিতে হবে। কারণ চাষিরা ক্ষতিগ্রস্ত হলে হ্যাচারি, খাবার ব্যবসায়ী, রপ্তানিকারকসহ সবাই ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে প্রথমত : হ্যাচারি থেকে গুণগত মানসম্পন্ন পোনা সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা জীবানুমুক্ত ঘের তৈরি, ভাইরাসমুক্ত পোনা সরবরাহসহ চিংড়ি সেক্টরের সর্বত্র নিরাপদ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে খামারিদের ব্যাংক ঋণ এবং মাছের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানিকারক সংগঠন বিএফএফইএ এবং পোনা উৎপাদক ও সরবরাহকারী সংগঠন ‘সেব’র পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ