September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

৯ই ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাদের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠান শুরু হয়।

উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন বাগের জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সিপিও রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিয়ুজ্জামান হিরু, জেলা মহিলা দলের আহবায়ক সাহিদা আক্তার, কচুয়া উপজেলা সাবেক বিএনপি’র আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম।

উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,হুমায়ুন কবির এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ