October 30, 2026, 10:32 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাংলাদেশ ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে; ব্রিটিশ হাইকমিশনার

সৈয়দ জালিস মাহমুদ

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

                                                                                                                                                                        বিজ্ঞাপন

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাজ্য দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আগ্রহী।

এ সময় দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ