September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী উদ্ভোধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারা বাংলাদেশ সহ চট্টগ্রাম সীতাকুণ্ড ও মিরসরাইয়ে বিধবা অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সামাজিক সংগঠন,
সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে সীতাকুণ্ডের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।

রবিবার ৭ ডিসেম্বর ২৫ সীতাকুণ্ড সিকিউরিটি সিটির মাসব্যাপী মেলা প্রাঙ্গনে আদর্শ ছাত্র ও যুব সমাজের মাস ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর পাশাপাশি আজ ৭ ডিসেম্বর অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ সুবিধাবঞ্চিত শিশুদের জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

                                                                                                                                                                    বিজ্ঞাপন

কর্মসূচি উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ তাজাম্মল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সিকিউরসিটির চেয়ারম্যান, ব্যবস্হাপক আক্তার হোসেন। থিংকওয়েল ইংলিশ স্কুলের ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, সেক্রেটারি শাহাদাত হোসেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকী।

এছাড়া কর্মসূচি অনুষ্ঠান পরিচালনা করেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য,আইমন, ফয়সাল, রাহাত, স্বেচ্ছাসেবী লুৎফা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা, এবং উপকারভোগীরা সন্তুষ্টি ও প্রশংসা করেন, তারা বলেন আমরা এই কর্মসূচির অংশ হিসেবে উপকার পেয়ে আনন্দিত, এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা শীতের জ্যাকেট পেয়ে হাঁসিতে সবাইকে মুগ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ