September 15, 2026, 11:15 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যশোরের খাজুরায় ২ হাজার রোগী দেখলেন ১২ জন চিকিৎসক

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

বাঘারপাড়া উপজেলার খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ‘কাইন্ড ভিশন’ ও ‘আল হেলাল ট্রাস্ট’ বাঘারপাড়ার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ যেন একই মানের সেবা পায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।

আল হেলাল ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ডা. আনিসুর রহমান।ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক, নিউরো মেডিসিন, বাতব্যথা, নবজাতক ও শিশু রোগ, কিডনি ও ক্যান্সারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২ হাজার রোগী দেখেন। চিকিৎসাপত্র প্রদানের পর রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ