September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোরে গভীর রাতে বাড়ির খামারের তালা ভেঙে ৬ টি গরু চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামে ঘটে চুরির ঘটনাটি। শনিবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় গরুর মালিক রুবেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুরির ঘটনায় গরু মালিক চরম হতাশ হয়ে পড়েছেন,সেই সাথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গরুর মালিক মামুনের সাথে কথা হয় উপজেলা চায়ের দোকানে। গত শনিবার তিনি সহ কয়েকজন জয়পুর হাট এলাকায় গরু খুজতে যায়। কিন্তু না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরার পথে উপজেলা মোড়ের দোকানে চা খেতে আসেন। এসময় মামুন জানায়, গত শুক্রবার রাত ১২টার দিকে জমি চাষ করে বাড়িতে গিয়ে গরু দেখে ঘুমায়। ভোরে মা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির তিন দরজা বাহির থেকে তালা দেয়া ছিল। খামার ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা এবং একটাও গরু নাই। সাথে সাথে বাড়ির সবাইকে ডেকে তুলে। আমরাসহ গ্রামের লোকজন আশপাশে খুজে কোন কিনারা করা যায়নি। শনিবার সারাদিন রাত বিভিন্নভাবে খোজ করেও গরুর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো জানান, চুরি হওয়া গাভীর পেটে বাচ্চা ছিল। ৬ টি গরুর মূল্য নিম্মে হলেও ৬ লাখ টাকা হবে।

রুবেল অভিযোগে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট থেকে ভোর ৪ ঘটিকার মধ্যে মুন্ডুমালা পৌর এলাকার প্রকাশনগর গ্রামের বাড়ির খামার হতে ৬ টি গরু চুরি হয়। এর মধ্যে লাল রংয়ের গাভী ২ টি, সাদা একটি, শ্যামলা একটি ও লাল রংয়ের দুটি আইড়া বাছুর।

গ্রামবাসীরা জানায়, বাড়ির ভিতর থেকে ৬ টি গরু চুরি হওয়া মানে মালিক সর্বশান্ত হওয়া। এসব এলাকায় চুরি ছিল না। কিন্তু হঠাৎ করেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গরু লালন পালন কারীরা। পুলিশ প্রশাসন কোন কিনারা করতে পারেনি। তবে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মত না।

তানোর থানার ওসির দায়িত্বে থাকা সিনিয়র এসআই হাসমত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করে গরু চুরির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি অবহিত না। থানায় অভিযোগ হয়েছে বলা হলে তিনি বলেন, অভিযোগ হলে গরু উদ্ধারে অভিযান চলমান আছে বলেও দায় সারেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ