July 25, 2026, 5:19 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ডিইউজে- এর নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ পুরো কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা- ডা. শফিকুর রহমান
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ পুরো কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ৭ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ পুরো কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সদস্যদের সর্বসম্মত মতের ভিত্তিতে আপনাদের পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম ও যোগ্য নেতৃত্বেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রাণশক্তি। জাতির কল্যাণ, সত্য প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, নবনির্বাচিত ডিইউজে নেতৃত্ব গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দান করুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ