September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন- কে এম বাবর

গোপালগঞ্জ প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জেলা কমিটির সদস্য ডাক্তার কে এম বাবর বলেছেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। ‘মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে ধারণ করে আমাদের তরুণদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের সদর উপজেলায় ঐতিহ্যবাহী বড়ফা খেয়াঘাট মাঠে বড়ফা তরুণ সমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. কে এম বাবর এলাকাবাসীকে বড় একটি সুসংবাদ দিয়ে বলেন, “আল্লাহর রহমতে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তবে এই বড়ফা খেয়াঘাটে জনগণের দীর্ঘদিনের দাবিকৃত ব্রিজটি নির্মাণ করা হবে। এছাড়া মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর ভাঙ্গন রোধে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব, যাতে এই জনপদ নদী গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পায়।”।

এসময় তিনি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে বড়ফা তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কানায় কানায় পূর্ণ ছিল খেয়াঘাট মাঠ প্রাঙ্গণ এবং টানটান উত্তেজনার এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গোপালগঞ্জ ডুমদিয়া একাদশ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ কে এম বাবর তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ