September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে তসলিম উদ্দিন ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে তসলিম উদ্দিন ব্যাটমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আরিফ মেটাল বনাম ইউনিক কালেকশন। খেলায় তিন সেটের মধ্যে দুই সেটে জয়লাভ করে আরিফ মেটাল। এ খেলা পরিচালনা করেন রেফারি এ্যাডভোকেট হাফিজ। মোট ৮ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

এর আগে ক্রিড়া ব্যক্তিত্ব ও সাউথ আফ্রিকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তসলিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।

বারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ হোসেন দিদারের সভাপতিত্বে এবং উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য নাজমুল আজিজ চৌধুরী পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক ভূঁইয়া, এইচএম ওভারসিজের সত্বাধিকারী মোঃ হানিফ মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ হান্নান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রয়েল একাডেমীর তামিম, নাবিদ, আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ