July 25, 2026, 9:11 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

বিশেষ অতিথি গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ সাইদুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কামড়া মাশক ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া।

উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আহসান মুজাহিদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চান্দুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসেন, বাঘুন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তৈয়বুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আবু হানিফা, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পুবাইল থানা আমির মো. আশরাফ আলী কাজল, উপজেলা আমির হাজী মো. আফতাব উদ্দিন, সাবেক আমির মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা প্রধান, মসজিদের খতিব ও ইমাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ