July 26, 2026, 4:05 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সীমান্তে ০২(দুই) জন ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের (এক) বাংলাদেশী সহযোগীসহ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম হতে ০২ জন ভারতীয় গরু চোরাকারবারী ও তাদের ০১ জন বাংলাদেশী সহযোগী’কে আটক করে।

আটককৃতরা হলো:
মোঃ আব্দুল কাদির (৩০), পিতা-নয়মুদ্দিন শেখ ও মোঃ দেলোয়ার হোসেন (৩৪), পিতা-আব্দুর রশিদ,উভয়ের গ্রাম-পার বৈদ্যনাথপুর, পোস্ট-দেওনাপুর, থানা-বৈষ্ণবনগর, জেলা-মালদা, ভারত।
মোঃ মারুফ (১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-তারাপুর, পোষ্ট-শাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুইজন ভারতীয় গরু চোরাকারবারি কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মোঃ ফজেলের কাছে গরু হস্তান্তর করে।

ভোর হয়ে যাওয়ায় ও বিজিবির টহল বাড়ায় তারা ফিরতে না পেরে ০৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে সহযোগী মোঃ মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করে। আটক ভারতীয় চোরাকারবারি ও তাদের বাংলাদেশি সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ