September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

Reporter Name

প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

সৈয়দ জালিস মাহমুদ
(বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের বাসিন্দা প্রাক্তন গণপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সেখ আলী আহম্মেদ এর সহধর্মিণী বাগেরহাটের সংরক্ষিত আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।

তিনি বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুইটার দিকে আট্টাকা ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ শেষে আট্টাকা জামে মসজিদের পাশে অবস্থিত স্বামীর কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার জানাযা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ২৫ জানুয়ারী-২০০৯ থেকে ২৪ জানুয়ারী-২০১৪ পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ