July 26, 2026, 2:12 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এমন দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এস.এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকারিয়া, জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিক সাগর, একুতা-দিঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান ঝিনুক, রাথুরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তা মনি, সবুর আশরাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাওন হায়দার, বড়গাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১০ নভেম্বর জারিকৃত প্রেস বিজ্ঞপ্তি দ্রæত বাস্তবায়ন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১ তম গ্রেড প্রদান। উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করতে হবে।

পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রহমান বলেন, প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি যথাযথ কতৃপক্ষের নিটক পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ