September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পূর্ব ফুলহার এলাকার আকনের হাটে এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজাপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, খালেদা জিয়া দেশ ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। সুস্থতা প্রত্যাশায় দেশব্যাপী দোয়া কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। দোয়া শেষে দেশনেত্রীর চিকিৎসা যেন আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে—এমন প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ