September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম ৩ শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম ০৩ (তিন) শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

২০২৫ সালের ২২ নভেম্বর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভার আদেশে
লাইফ সায়েন্স অনুষদের অন্তর্গত ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধীনে মোঃ তাজুল ইসলাম, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম ও মোহাম্মদ জাহিদুল মনিরকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

মোঃ তাজুল ইসলামকে তাঁর রচিত “Development of Chitosan-based Instant Soup for Osteoarthritis Patients and its Efficacy as a Functional Food”, আবু নইম মোহাম্মদ বজলুর রহীমকে তাঁর রচিত “Integrated Approaches to Combat Obesity for the Management of Type 2 Diabetes Mellitus” এবং মোহাম্মদ জাহিদুল মনিরকে তাঁর রচিত “Studies of Body Composition between Severely Acute Malnourished and Well-nourished Children in the Rohingya Refugees of Bangladesh” শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়।

উল্লেখ্য, পিএইচডি সুপারভাইজার বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হকের অধীনে ০৩ (তিন) শিক্ষার্থী তাদের ডিগ্রি সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ