September 15, 2026, 6:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারার তাহেরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর সন্ধায় তাহেরপুর পৌরসভার জামগ্রাম হাইস্কুল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা।

উক্ত দোয়া মাহফিলে তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে,ও তাহেরপুর পৌর কৃষকদলের সভাপতি আলাল সরকার এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৫৫ বাগমারা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া,প্রধান বক্তা ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম.সামসুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন,তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, তাহেরপুর পৌর কৃষকদলের সদস্য সচিব আজিম আল-আমিন,বাগমারা উপজেলার তাঁতীদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন,তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ,তাহেরপুর পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক,সোহেল সরদার সহ তাহেরপুর পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সমসের আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ