October 30, 2026, 11:58 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর অঞ্চলের সুবিধা বঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে ৫০ জন সুফল ভোগীর মাঝে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী বিভাগের উদ্যোগে চর অঞ্চলের সুফল ভোগীদের মাঝে হাঁস বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মুজিবর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পাদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান,এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি। যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ